দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ আদিবাসী (সাঁওতাল) পল্লী পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত, মি. হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন। (ঐ.ঊ. গৎ. ঐভ্রশড়হ অৎধষফ এঁষনৎধহফংবহ).
রোববার সকাল ১০ টায় প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চ বিদ্যালয় ও পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এরপর ওই ইউনিয়নের আলুরডাঙ্গা গ্রামের আদিবাসী (সাঁওতাল) পাড়ার হলিক্রশ চার্জ (গির্জা) পরিদর্শন করেন এবং সেখানকার আদিবাসীদের জীবন যাপন সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় আদিবাসী নেতৃবৃন্দসহ স্থানীয়দের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি। পরে বিকেল সাড়ে ৪ টায় রাজারামপুর গ্রামে থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত, মি. হাকোন আরাল্ড গুলব্রান্ডসেন(ঐ.ঊ. গৎ. ঐভ্রশড়হ অৎধষফ এঁষনৎধহফংবহ). । এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক, এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্, থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর পরিচালক রনি চৌধুরী প্রমুখ।








