দিনাজপুর ফুলবাড়ীর অতিহ্যবাহী বারোকোনা মাঠে মরহুম সৈয়দ আবুল মাহমুদ চাঁদ মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট গত ১২ নভেম্বর শুরু হওয়া ৮ টিমের ফুটবল খেলার ফাইনাল গতকাল (৭ ডিসেম্বর) শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইব্রেকারে ফুলবাড়ী ফুটবল একাদশকে ২-৩ গোলে হারিয়ে চিরিরবন্দ ফুটবল একাদশ বিজয়ী হন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক। বিশেষ অতিথি বিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু,ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক,খানপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী,বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আবুল মাবুদ মনি,প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ আব্দুল আলিম, । প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক সৈয়দ আপেল মাহমুদ দীপু,খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাজেদুল সরকার,সদস্য সচিব সাংবাদিক মশিউর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দটিভি দিনাজপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ হারুন-উর-রশীদ,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন,স্বর্ণ ব্যাবসায়ী সমিতির সভাপতি সাহাজুল ইসলাম,বিউটি ইলেকট্রিক এর সত্বাধিকারী ফারুক আহম্মেদ,সাংদিক আল-আমিনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।








