, , ,

শিরোনামঃ-




ফুলবাড়ীতে স্কুল ব্যাগে ফেন্সিডিল পাচার,এক মাদক ব্যবসায়ী আটক ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ১৭:৩০ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুল ব্যাগে ফেন্সিডিল পাচারের সময় ৭৫ বোতল ফেন্সিডিলসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী সড়কের ড্রাগন ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ফেন্সিডিল ব্যবসায়ী মিনহাজুল ইসলাম, হাকিমপুর উপজেলার বোয়ালদাঁড় ইউনিয়নের বড়চড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই বনমালী রায় বাদি হয়ে, ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে, তিনি নিজেই সঙ্গিয় ফোর্সসহ কাঁটাবাড়ী ড্রাগন ক্লাবের সামনে অভিযান চালিয়ে মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী ধৃত মিনহাজুলকে আটক করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET