ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশ ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না নভেম্বর-২০১৯ মাসে জেলার শ্রেষ্ঠ পুলিশ (তদন্ত) কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ময়মনসিংহ রেন্জের মাসিক কল্যাণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ, সনদ ও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদানকালে অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জনবান্ধব এই পুলিশ কর্মকর্তা সকল জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের সাথে সু-সম্পর্ক বজায় রেখে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
পেশাগত দায়িত্ব পালনে সফলতার স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় জহিরুল ইসলাম মুন্না জেলার অতিরিক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) সহ উধ্বর্তন পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please follow and like us:








