১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • ফেনীতে দুই প্রতিষ্ঠানে ২লাখ টকা জরিমানা; হেলথ টেস্ট স্ক্যানার জব্দ




ফেনীতে দুই প্রতিষ্ঠানে ২লাখ টকা জরিমানা; হেলথ টেস্ট স্ক্যানার জব্দ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০২ ২০১৮, ২০:৩৫ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক:- ফেনীতে ভুয়া দুটি হেলথ সার্ভিস সেন্টারে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা ও ২টি দুটি হেলথ টেস্ট স্ক্যানার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান অদালত।
বৃহস্পতিবার শহরের আদালতপাড়া ও এসএসকে সড়কে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কোন রকমের অনুমোদন ছাড়া শহরের আদালত পাড়ায় স্মার্ট হেলথ সার্ভিস সেন্টার ও এসএসকে রোডের কে-লিংক ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করা হয়। এখানে হেলথ টেস্টিং স্ক্যানার নামে এক যন্ত্রে খালি হাত স্ক্যান করে প্রোস্টেট এনালাইসিস, স্কিন এনালাইসিস, ভিটামিন এনালাইসিস, ব্লাড গ্লুকোজসহ সকল প্রকার রিপোর্ট প্রদান করছের সংশ্লিস্টরা।
 
এ অভিযোগে স্মার্ট হেলথ সার্ভিস সেন্টার এর মালিক রফিকুল ইসলামকে (৩৫) ৭০ হাজার টাকা টাকা ও সহযোগী তাসলিমা আক্তার (২৩) ও সাইফুল ইসলামকে (২৮) ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কে-লিংক ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী আবুল কাশেমকে (৫২)  ৫০ হাজার টাকা ও সহযোগী ওসমাম মাখদুম (২২) ও শওকত হোসেনকে( ৪৮) ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
 
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, স্বাস্থ্য সেবায় অনিয়ম-প্রতারণা ঠেকাতে জেলা প্রশাসন এ ধরণের আরো অভিযান পরিচালনা করবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET