, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • চৌদ্দগ্রামে চলাচলের সরকারি রাস্তায় বাঁশ ও গাছের খুুঁটির বেড়া, ১৫ পরিবারের ভোগান্তি




চৌদ্দগ্রামে চলাচলের সরকারি রাস্তায় বাঁশ ও গাছের খুুঁটির বেড়া, ১৫ পরিবারের ভোগান্তি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৬, ২২:৪৮ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রভাবশালীরা সরকারি রাস্তায় বাঁশ ও গাছের খুঁটি গেঁড়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫ পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলার আলকরা ইউনিয়নের মধ্যম কাইচ্ছুটি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সরেজমিন পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে।
ইউএনও কার্যালয়ে ভুক্তভোগীদের দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি মৌজার ১নং বিএস খাস খতিয়ান ভূক্ত ১০৪৬ দাগে ১৪ শতক ভুমি দীর্ঘ বছর ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মোঃ অহিদুর রহমান ইচ্ছাকৃতভাবে চলাচলের রাস্তার মধ্যে বাঁশ ও গাছের খুঁটি গেঁড়ে বেড়া নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে সরকারী রেকর্ডভূক্ত রাস্তায় স্থানীয় লোকজন, ছাত্র-ছাত্রী ও অসুস্থ রোগী এবং এ্যাম্বুলেন্স চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। এছাড়াও দৈনন্দিন কাজে যেতে শিশু, নারী ও বৃদ্ধ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
ইউএনও শাহাদাৎ হোসেন লিখিত অভিযোগের বিষয়টি আলকরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল বশরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। প্যানেল চেয়ারম্যান প্রতিবেদনে উল্লেখ করেন, কাজী মোঃ ওবায়েদ ইবনে ওমর গং কর্তৃক আবেদনকৃত অভিযোগের জায়গাটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। রাস্তার জায়গাটি বিএস জরিপে নকশার রাস্তায় কোন জরিপ হয়নি। কিন্তু ভূমি অফিস জানায়, ওই রাস্তার পাশে বিএস জরিপে লম্বা একটি দাগ আছে, ওই দাগের নাম্বার ১০৪৬ এবং জায়গার পরিমাণ ১৪ শতক। রাস্তার দক্ষিণ পাশে খায়েজ আহমদ ভূঁইয়া গংয়ের জমি, উত্তর পাশে নইলা নামে একটা পুকুর আছে। পশ্চিম পাশে অহিদুর রহমান নামক ব্যক্তির জমি ও পুকুর পাড়। দাগের জায়গা কোন ব্যক্তির নামে বিএস রেকর্ড হয়নি। ফলে জায়গাটি ডিসির নামে অর্থাৎ খাস হিসেবে থেকে যায়। রাস্তাটি অনেক বছর আগের এবং মানুষের চলাচল ছিল। রাস্তাটি ৮ ফুট প্রস্থের হলেও তাঁর চার ফুট অহিদুর রহমান ও খায়েজ আহমদ ভূঁইয়ার ভাই সেলিম ভূঁইয়া বাঁশের বেড়া দেয়ায় বর্তমানে তা ৪ ফুটে পরিণত হয়েছে।
সরেজমিন পরিদর্শনকালে আব্দুল হামিদ বাচ্চু, রিয়াদ, মোঃ রুস্তম ও ওয়াজেদসহ ভুক্তভোগীরা করেন, তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে অন্তত ১৫  পরিবারের নারী-পুরুষ ও শিশু-কিশোরের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। রাস্তা সরু হয়ে যাওয়ায় কেউ মারা গেলে লাশ বহনে কষ্ট হবে। দ্রæত রাস্তাটি দখলমুক্ত করে পাকাকরণের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে অহিদুর রহমান জানায়, আমাদের জায়গায় বেড়া দিয়েছি। গাড়ি ও মানুষ চলাচলে কোন সমস্যা হচ্ছে না।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বুধবার বিকেলে বলেন, রাস্তায় বাঁশ ও গাছের খুঁটি দিয়ে বেড়া দেয়ার তদন্ত প্রতিবেদন পেয়েছি। শিগগিরই প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET