, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফেনীর ব্যবসায়ী মহসিন আলীকে বারাইয়ার হাট থেকে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ




ফেনীর ব্যবসায়ী মহসিন আলীকে বারাইয়ার হাট থেকে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২০, ২১:২১ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাহেদ সাব্বির,ফেনী: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরশহরে  বৃহত্তর ফেনী নদী বালু ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক ও ঝর্না ফার্মেসীর স্বত্তাধীকারী হাজী মহসিন আলী কে অপহরণের চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা।

২৬ ফেব্রুয়ারী (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের জামালপুর এলাকায় এই ঘটনা ঘটে।অপহরনের  বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মহসিন আলী ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ঘোপাল গ্রামের মোহাম্মদ রাফির পুত্র।

হাজী মহসিন আলী জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বারইয়ারহাট বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে  ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে বাসায় ফেরার পথে বারইয়ারহাট-শান্তিরহাট সংযোগ সড়কে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে মুখোশধারী কয়েকজনক সন্ত্রাসী এসে আমার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে টেনে হিঁচড়ে গাড়ীতে তুলে নেয়ার চেষ্টা চালায়। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা  পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এসময় আমার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে জোরারগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দায়ের করি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET