, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • ফেনীর লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত




ফেনীর লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০১৮, ১৮:১৪ | 1198 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী সদর প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে আসন্ন পরীক্ষা বিষয়ক মতবিনিময় সভা শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন, পরিচালনা পর্ষদের সভাপতি মাহবুবুল হক ভূঁঞা লিটন।

 

শিক্ষক আবদুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হাজ্বী খুরশিদ আলম, পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম, সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন, সাবেক শিক্ষক আবুল কামাল, বগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশিদ আলম, শিক্ষানুরাগী সুমন মিয়াজী, প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আয়োজিত অভিভাবক সমাবেশে  বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের নৈতিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব, বিদ্যালয়ের নিজস্ব ড্রেস কোড মেনে প্রবেশ করা, ছাত্রদের চুল ছোট করে রাখা, রাস্তায় ছাত্রীদের উত্তক্ত করে কিনা সে বিষয়ে নজর দেওয়া, পাবলিক পরীক্ষা মত করে পরীক্ষা নিয়ে তাদেরকে যুগোপযোগী করে তোলা ও নৈব্যক্তিক এর প্রতি আরও খেয়াল রাখা, বাড়ি-বাড়ি গিয়ে ছাত্র/ছাত্রীদের সার্বিক খোঁজ খবর নেওয়া, মোবাইল, টেলিভিশন থেকে দূরে রাখা সহ বিভিন্ন ধরনের পরামর্শ অভিভাবকবৃন্দ কমিটির সম্মুক্ষে তুলে ধরেন।

 

অনুষ্ঠানের শুরুতে কুরআন ও গীতা পাঠ করা হয়। শেষে মোনাজাত পরিচালনা ও অভিভাকদের মাঝে নাস্তা বিতরন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET