২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বগুড়া জেলা আওয়ামীলীগের সম্মেলনঃ সভাপতি মজনু, সাধারন সম্পাদক রিপু




বগুড়া জেলা আওয়ামীলীগের সম্মেলনঃ সভাপতি মজনু, সাধারন সম্পাদক রিপু

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০১৯, ২২:৪৫ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মজিবর রহমান মজনু সভাপতি ও রাগেবুল আহসান রিপুকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামীলীগের নতুন নেতৃত্ব ঘোষনা করেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি। একই সাথে সহ-সভাপতি হিসেবে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু এবং অর্থ সম্পাদক পদে সদ্য বিলুপ্ত কমিটির জেলা সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের পুত্র বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক মাসুদুর রহমান মিলনের নাম ঘোষনা করা হয়। এর আগে সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মোহাম্মাদ নাসিম। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে হাজার হাজার ডেলিগেট অংশ নেন। দীর্ঘ ৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET