২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বগুড়া ধুনটে পুর্ব শত্রুতার জেরে কলা গাছ কর্তন

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১৭:৫২ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে পুর্ব শত্রুতার জের ধরে জমিতে রোপনকৃত কলা গাছের চারা কর্তনের অভিযোগ তুলেছে। রবিবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত সোনা উল্লাহ আকন্দের ছেলে জেল হক আকন্দ এ অভিযোগ তোলেন।

 

সরজমিনে দেখতে গেলে জেল হক জানায়, আমি দির্ঘদিন যাবৎ দাদা ও পৈতৃক সুত্রে প্রাপ্ত বৈধ কাগজাদির ভিত্তিতে এই জমি ভোগ দখল করে আসছি। এই জমি নিয়ে দির্ঘদিন ধরে একই গ্রামের মৃত সমশের আকন্দের ছেলে আজাহার আলীর সাথে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধীকবার শালিসী বিঠক হওয়ার পরেও কোন আপোষ নিষ্পত্তি হয়নি। এরূপ অবস্থা চলাকালীন সময়ে ঘটনার দিন গত ২২ মার্চ রবিবার আজাহার আলী ও তার ছেলেগন সঙ্গবদ্ধ হয়ে আমার জমিতে প্রবেশ করে এবং কলা গাছের চারা কর্তন করে ও উবরে ফেলে। তারা আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে একটি একচালা বাংলা ঘর ভাংচুর ও একটি একচালা বাংলা ঘর ভেঙ্গে নিয়ে যায়। গাছ কর্তন করায় আইনী পদক্ষেপ গ্রহন করবো বলে জানায় মৃত সোনা উল্লাহ আকন্দের ছেলে জেল হক আকন্দ।

 

এ বিষয়ে আজাহার আলী জানান, জেল হক যে জমিতে কলা গাছের চারা রোপন করেছে, সে জমি মুলত আমার ক্রয়কৃত সম্পত্তি। জমিটি কয়েক বছর ধরে সে অবৈধভাবে দখল করে ভোগ করে আসছে। একাধীকবার শালিসী বৈঠক হবার পরেও কোন সমাধান হয়নি। জেল হক নিজে বাদি হয়ে ধুনট থানায় কয়েকবার লিখিত অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ আমাদের বৈঠকে বসতে বলে। বৈঠকে আমি আমার কাগজাদি নিয়ে উপস্থিত হলেও বাদি হিসেবে জেল হক উপস্থিত হতে পারে নাই।  ফলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আদালত পর্যন্ত ছুটতে হয়। চলতি বছরে মার্চ মাসের প্রথম সপ্তাহে আদালত যুক্তি,তর্ক বিবেচনা ও কাগজাদি পর্যবেক্ষণ করে আমার পক্ষে রায় প্রদান করে। রায়ের খবর শুনে পরের দিন জেল হক ওই জমি অবৈধ দখল জোরদার করার জন্য কিছু কলা গাছের চারা রোপন করে বলেও জানান আজাহার আলী। তিনি আরো জানান, রায়ের পরে জমি দখলের কৌশল হিসেবে কলা গাছ রোপন করায় আমরা ক্ষিপ্ত হয়ে গাছ কর্তন করি।

 

স্থানীয়রা জানান, দির্ঘদিন ধরে জেল হক ও আজাহার আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারা পরস্পর একে অপরের আতœীয়। জমিটি সরজমিনে জেল হকের দখলে থাকলেও মুলত কে এই জমির প্রকৃত মালিক তা জমির কাগজাদি দেখলেই প্রমান হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET