, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক ফয়জুল হকের যোগদান




বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক ফয়জুল হকের যোগদান

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২১, ১৮:৪৬ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আ ন ম ফয়জুল হক।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নবাগত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের স্থলাভিষিক্ত হয়ে ২১তম জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে যোগদান করলেন তিনি। এর আগে আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদায়ী জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET