১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে- এমপি হাবিবর রহমান

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৪ ২০২০, ১৯:২৮ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন করেছেন। প্রতিটি মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন সহ শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাই কেউ গুজবে কান না দিয়ে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।
শনিবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET