১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল




বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২৬, ০২:৩৯ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নারায়ণগঞ্জ বন্দরের রাজবাড়ী এলাকার এক আদর্শিক ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক নূর মোহাম্মদ (ব্যাংকার) এর প্রয়াণের পর আজ ২০ ফেব্রুয়ারী (শুক্রবার) মরহুমের স্মরণে এক আবেগঘন স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুম নূর মোহাম্মদ ব্যাংকারের তিন সন্তান সেলিম, সোহেল ও সোহাগের বন্ধু মহলের যৌথ আয়োজনে এই বিশেষ মাহফিলটি সম্পন্ন হয়েছে। বাবার প্রতি সন্তানদের গভীর শ্রদ্ধা এবং বন্ধুদের আন্তরিক ভালোবাসায় আয়োযিত এই অনুষ্ঠানে রাজবাড়ী এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রিয় মানুষের স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।
স্মরণসভায় বক্তারা উল্লেখ করেন, নূর মোহাম্মদ সাহেব কেবল উত্তরা ব্যাংক লিমিটেডের একজন সফল কর্মকর্তাই ছিলেন না, বরং তিনি ছিলেন বন্দরের শিক্ষা ও সামাজিক কাঠামোর এক শক্তিশালী অভিভাবক। তার সুদীর্ঘ সামাজিক ও সাংগঠনিক অবদানের তালিকায় রয়েছে: বি.এম স্কুল এন্ড কলেজের টানা তিন তিনবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য পদ, গিয়াস উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে একনিষ্ঠ দায়িত্ব পালন, বন্দর ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে ভূমিকা, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে এলাকায় সামাজিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা।
বাদ আসর আয়োজিত এই স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা অশ্্রুসিক্ত নয়নে মরহুমের জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। দোয়া শেষে উপস্থিত প্রায় শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ৭০ বছর বয়সে ইন্তেকাল করা এই গুণী ব্যক্তিত্ব মৃত্যুকালে স্ত্রী, ৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে বন্দর এলাকায় যে শোকের ছায়া নেমেছিল, আজকের এই স্মরণসভা ও ইফতার মাহফিল যেন তাকে পুনরায় সাধারণ মানুষের হৃদয়ে জীবন্ত করে তুলল। বক্তারা বলেন, নূর মোহাম্মদ ব্যাংকারের মতো পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষের অভাব সমাজ দীর্ঘদিন অনুভব করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET