, , ,

শিরোনামঃ-




বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১৮ ২০১৯, ১২:১৯ | 1016 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্ক : ভাবছেন প্রেম-ভালোবাসা নিয়ে নতুন করে আবার কী জানবেন, সবই তো সবার জানা! ধারণাটা কিন্তু একেবারেই ভুল। প্রেম সম্পর্কে বেশির ভাগ তথ্যই এখনো অজানা। এবার চাইলে প্রেম করাকে আপনি চাকরি হিসেবেও নিতে পারেন। উচ্চ মাধ্যমিক পাস বেকার ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি দিচ্ছে একটি সংস্থা।

জানা যায়, একাকী মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটি। যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবে তার নাম এবং সমস্ত তথ্য গোপন রাখা হবে। তবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। কোনো নারী যদি বয়ফ্রেন্ড ভাড়া করতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেন্ট এ বয়ফ্রেন্ড নামের একটি অ্যাপের মাধ্যমে অ্যান্টি করা যাবে। এই চাকরির পারিশ্রমিক ঘণ্টায় ২৫০ থেকে ৪০০ টাকা। ছেলের যোগ্যতা অনুপাতে নির্ধারণ হবে টাকার অঙ্ক। সে কত শিক্ষিত, দেখতে কেমন এসব বিষয় তার যোগ্যতা হিসেবে পরিগণিত হবে। যে ছেলের গুণ যত বেশি হবে টাকার অঙ্কও তত বাড়বে। তবে ভাড়ার সমস্ত টাকা বয়ফ্রেন্ড হিসেবে কাজ করা ছেলেটি নিতে পারবে না। তার কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে।

আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া নেবে তার জন্যেও রয়েছে কিছু শর্ত। যেমন- ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না। তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক করা যাবে না ইত্যাদি। আপাতত ভারতের মুম্বাই ও পুনে শহরে এই পরিষেবা চালু হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET