, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরখাস্তকৃত অধ্যক্ষকে নিয়ে ফের উত্তেজনা রাজশাহী পুলিশ লাইনস স্কুলে




বরখাস্তকৃত অধ্যক্ষকে নিয়ে ফের উত্তেজনা রাজশাহী পুলিশ লাইনস স্কুলে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৫, ২২:৪০ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে বরখাস্তকৃত অধ্যক্ষকে ফিরে আনার ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার সকালে এ নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এসময় বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম মাওলাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর অধ্যক্ষ গোলাম মাওলা তার লোকজন নিয়ে গিয়ে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র-অভিভাবক ফোরাম। এর আগে গত ৫ আগস্টের পরে অধ্যক্ষ গোলাম মাওলাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়। দায়িত্ব দেওয়া হয় জুনিয়র এক শিক্ষককে। এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET