‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলায় ৭দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার।
কর্মসূচির মধ্যে রয়েছে আজ ২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার সকল স্থানে মাইকিং ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করা। ২৫ জুলাই মাছের পোনা অবমুক্ত করন, সফল মৎস্য চাষীদেরকে পুরস্কৃত করা, আলোচনা সভা,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সফলতা বিষয়ে নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন। ২৬ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষিদের সাথে মতবিনিময় সভা করা। ২৭ জুলাই মাছ চাষীদের মাছচাষ বিষয়ক পরামর্শ প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা। ২৮ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সফলতা বিষয়ে নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন। ২৯ জুলাই মৎস্য চাষীদের মাঝে উপকরন বিতরণ। ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে আমতলী উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের জন্য জনগনের সচেতনতা সৃষ্টি ও উদ্ধুদ্ধকরনের জন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা কমানা করছি। সকল সাংবাদিক ভাইয়েরা যদি একযোগে ওই বিষয়ে তাদের লিখনির মাধ্যমে প্রচার- প্রচারনা করেন তাহলে সাধারন মানুষ সচেতন হবে।
Please follow and like us:









