, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণাকারীদের শাস্তির দাবি




বরিশালে ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণাকারীদের শাস্তির দাবি

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১১ ২০২২, ১৫:৪২ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে ব্যাটারি চালিত ইজিবাইকের লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) সকাল ১১টায় নগরীর ফকির বাড়ি রোড বাসদ কার্যালয়ে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক ফ্রন্ট নেতা ও ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সংগ্রাম পরিষদের ২টি মামলার পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ৫ জন বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক চলাচলের অনুমতি প্রদান করে। উচ্চাদালতের এই আদেশের পর একটি পক্ষ এপ্রিলের শেষ সপ্তাহে জেলা ও মহানগর ইজিবাইক ও অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন নামে একটি সংগঠন সিটি করপোরেশন থেকে ইজিবাইকের লাইসেন্স দেয়ার কথা বলে বিভিন্ন এলাকায় মাইকিং করে শ্রমিকদের বিভ্রান্ত করছে। এই সংগঠনের কতিপয় নেতা ও ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাছে লাইসেন্স প্রদানের নামে অর্থ চাচ্ছে। অথচ সিটি করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে কোন ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। সংবাদ সম্মেলনে নীতিমালা প্রনয়ন করে ইজিবাইকের লাইসেন্স প্রদান এবং লাইসেন্স নিয়ে প্রতারণা ও চাঁদাবাজির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় সংগ্রাম পরিষদের উপদেষ্টা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সংগ্রাম পরিষদের সংগঠক মানিক হাওলাদার, গোলাম রসুল, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET