, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার পাইলটিং প্রশিক্ষণ




বরিশালে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার পাইলটিং প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:৩৩ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালে দিনব্যাপী ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার (২য় পর্যায়) পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা মেনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদোগে দিনব্যাপী এই পাইলটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কমর্সূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচীর এক পর্যায়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে হোল্ডিং এন্ট্রি, দৈনিক আদায় এন্ট্রি, ক্যাশ ও পাস বই এন্ট্রি, লেজার রিপোর্ট, দৈনিক আদায় ও মাসওয়ারী রিপোর্ট, ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ, এলডি ট্যাক্স ক্যালকুলেটর, ২নং রেজিস্ট্রার আপডেট, সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক রেজিস্ট্রার-২ যাচাই সহ ভূমি উন্নয়ন কর বিষয়ক নানা বিষয়ে প্রশিক্ষার্থীদের ধারন দেন প্রশিক্ষকরা।
বরিশাল জেলার ১০ উপজেলার এবং পটুয়াখালী জেলার (আংশিক) ২টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET