রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারে রোববার দিবাগত রাতের কোন এক সময় পোষ্ট অফিস সংলগ্ন শওকত আলীর মনোহারির দোকান চুরি ঘটনা ঘটেছে। এসময় চোরের দলেরা দোকানের সাটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে বলে জানা গেছে। সোমবার সকালে দোকান মালিক শওকত দোকানে এসে দেখতে পান কে বা কাহারা তার দোকান ঘরের সাটার দরজা কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে গেছে। পরে ব্যবসায়ী শওকত চুরির ঘটনাটি পৌর মেয়র আব্দুল মালেক মন্ডলকে জানালে মেয়র এসে দোকানঘরটি পরিদর্শন করেছেন।#
Please follow and like us:









