, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারার হাট-বাজার বন্ধের জন্য মাঠে নেমেছে প্রশাসন




বাগমারার হাট-বাজার বন্ধের জন্য মাঠে নেমেছে প্রশাসন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০২০, ১৮:২৪ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস প্রতিরোধে পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর বাগমারা উপজেলার সকল দোকান ও হাট বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যেগে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার সদর ভবনীগঞ্জ,তাহেরপুর পৌরসভা,মোহনগঞ্জসহ বিভিন্ন বাজারে নেমে বেধরক গণপিটুনি শুরু করেন।এতে মুহুতের মধ্যে ফাঁকা হয়ে যায় বাজার-ঘাট। এসময় করোনা ভাইরাস মোকাবেলা জন্য অনির্দিষ্টকালের জন্য উপজেলার সকল দোকানপাট ও হাট-বাজার বন্ধ রাখার আদেশ জারি করা হয়। এবং পাশাপাশি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করা হয়। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান জানান। এবং এ অভিযানের পর এলাকার বাজার গুলো এখন জনশুন্য হয়ে পড়েছে। তবে এরমধ্যে কেউ কেউ বিশেষ কাজে বাজারে দেখা যাচ্ছে। এবিষেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, করোনা ভাইরাসরে কারণে গণজমায়েত এড়াতে পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত হাট বাজার বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমল বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। পাশাপাশি সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET