রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর সাথে ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট ফেয়ার প্রাইজ ডিলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে দিক নির্দেশনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় এবং উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আলী, এরএসডি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার রাজিবুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুক, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং ফেয়ার প্রাইজ ডিলারগণরা।
বাগমারায় চিকিৎসা সেবায় নিয়োজিতদের মাঝে এমপি এনামুল হকের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ
নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক উপজেলা জুড়ে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিকিৎসকদের মাঝে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। করোনা ভাইরাস আতংকে কোন চিকিৎসক যেন সেবা প্রদান থেকে বিরত না থাকে সে কারণে এই উদ্যোগ গ্রহণ করেছেন এমপি এনামুল হক। চিকিৎসকদের উদ্দেশ্যে এমপি এনামুল হক বলেন, করোনা ভাইরাস আতংকে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছে না। তাই রোগীর স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে হবে। চিকিৎসা নিয়ে কোন প্রকার অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল মোতালেব, আরএমও ডাঃ আমিরুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন।









