১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় করোনা ভাইরাস সম্পর্কে পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ




বাগমারায় করোনা ভাইরাস সম্পর্কে পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ২০:১৯ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা থানা পুলিশের উদ্যোগে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান, মসজিদ, চায়ের স্টল, ভ্যান চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময়, বাগমারা থানার ওসি তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, সাংসদের প্রেস সচিব শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান সহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কালে বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, নিজে আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়াবেন না। নিজে সচেতন হউন অপরকে সচেতন করুন। কোন প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাহির হবেন না। সচেতনতায় পারে মহামারি এই ভাইরাসের হাত থেকে রক্ষা করতে। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। এক সাথে অনেক লোক সংগ বদ্ধ হয়ে থাকবেনা। জরুরী প্রয়োজনে হাট-বাজারে গেলেও বেশিক্ষণ থাকবে না। সরকারী নিদের্শনা মেনে চলুন। সরকারকে সহযোগিতা করুন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET