১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় দীঘিতে বিষ প্রয়োগে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন




বাগমারায় দীঘিতে বিষ প্রয়োগে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০১৯, ১৯:৪৬ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগমারা: উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামের সবসার দিঘীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে প্রায় ২০ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। গতকাল বৃস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই দিঘীটিতে বিষ প্রয়োগ করে। এ ঘটনায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে বৃহস্পতিবার সকালে পুলিশ ওই দিঘীটি পরিদর্শন করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কনোপাড়া গ্রামের ওই দিঘীটিতে মাছ চাষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তাদের এই দ্বন্দ্বকে কেন্দ্র করে এর আগেও ওই দিঘীটিতে একাধিকবার বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে কথিপয় দুর্র্বৃত্ত ওই দিঘীটিতে বিষ প্রয়োগ করলে সকালে বেলা বাড়ার সাথে সাথে দিঘীতে বড় বড় রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে ওঠে। এ সময় আশে পাশের কয়েক গ্রামের লোকজন পানিতে নেমে মাছ ধরা শুরু করে । মুহূর্তের মধ্যেই দিঘী থেকে প্রায় বিশ লক্ষাধিক টাকার মাছ হরিলুট হয়ে যায়। মাছ ধরতে আসা কয়েকজন যুবক জানান, দিঘীতে এর আগে এত মাছ কখনও ভেসে ওঠেনি। তাদের ধারনা সম্ভবত বিষ প্রয়োগের কারণে এতগুলো মাছ মরে ভেসে ওঠেছে। যুবকরা জানান, অনেকে এত বেশি মাছ ধরেছে। পরে সেই মাছগুলো বিভিন্ন মাছের আড়তে ও হাট বাজারে নিয়ে বিক্রি করেছে। তবে দিঘীতে বিষ প্রয়োগের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগে হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET