৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটের বিষ্ণুপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২৫, ১৫:১২ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কলিপুর এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি নেতা মহৎ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট – ১ সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি আমিনুর রহমান, সাবেক স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর ভাতিজা বিএনপি নেতা কাজী শাকিল তারিক, সদর থানা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত আলী হিদু।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোবাশ্বের হাওলাদার, মাওলানা মাহমুদুল হক, জাহাঙ্গীর কবির সেলিম, মনজুরুল হক, মোঃ জমির উদ্দিন, সুমন হাওলাদার, সিরাজ হাওলাদার, কামরুজ্জামান হাওলাদার, শেখ হাবিবুর রহমান, লিটন বাইক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা ডাক্তার রেজাউল করিম

প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ভোটারের কাছে যেতে হবে। বিএনপি কে নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের জবাব আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে দিতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET