২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন




বাগেরহাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৫, ২১:১০ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করেছে রেড ক্রিসেন্ট ইউনিট। এ উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে রেড ক্রিসেন্ট ইউনিট। বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো:নাইমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাহিদুল আলম রবি।

বিশেষ অতিথি ছিলেন ইউনিট সেক্রেটারি মাহাবুব রহমান টুটুল, উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ফারুকুজ্জামান বাপ্পি, নারগিস আক্তার ইভা, আলামিন সরদার, সাবেক যুব প্রধান সাহেদ হাসান, শরিফুল ইসলাম জুয়েল, প্রাক্তন যুব রেড ক্রিসেন্ট সদস্য ও সমাজসেবক আব্দুল্লাহ বনিসহ রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য ও ইউনিটের আরসিওয়াই সদস্যরা। সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেড ক্রিসেন্টে অফিসের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবার মহৎ দায়িত্ব, মানবিক সেবা কার্যক্রমের গুরুত্ব এবং রেড ক্রিসেন্ট পরিবারের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখে, এবং তাদের নিষ্ঠা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান বক্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET