৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৫, ০০:২১ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাগেরহাটের ফকিরহাটে অবস্হিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান  এ্যানজিন মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কোম্পানীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক কোটির ও বেশী টাকার মালামাল উদ্ধার এবং সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। ৯ জুলাই বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ।

‎গত ৪ জুলাই দিবাগত গভীর রাতে মুখোশধারী অজ্ঞাত একদল ডাকাত ফকিরহাট টাউন নওয়াপাড়ায় অবস্হিত কোম্পানীর গোডাউনে প্রবেশ করে গার্ডদের বেঁধে রেখে ১৫ টন অ্যালুমিনিয়াম এর বার ,১ টন কপার(তামা),ও আড়াই টন কপার ক্যাবল যার সর্বমোট মূল্য এক কোটি দুই লক্ষ দশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

‎বিষয়টির মামলার সূত্র ধরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম একটি টিম সিসি টিভির ফুটেজ,ও বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায়  সাত জুলাই চট্রগ্রাম এর সীতাকুন্ড এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল সহ দুই ডাকাত ও পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকীদের আটক করে।
‎আটককৃতদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়।পরবর্তী আইনগত ব্যবস্হা চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET