, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ আহত




বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ আহত

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪ ২০২০, ১৭:৫৩ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল এবং এএসআই রাসেল আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে মোরেলগঞ্জ সদর বাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দুই কর্মকর্তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পূর্বসরালিয়া গ্রামের শ্রমিকলীগ নেতা মতি আকনের ছেলে হাসান আকন (২৪) ও লতিফ আকনের ছেলে মাহতাব আকন (৪৭)।

আহত পুলিশ কর্মকর্তা ঠাকুর দাশ মন্ডল বলেন, একটি দ্রুততগামী মোটরসাইকেল থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছিলাম। সময় পিছন থেকে এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে ওই দুইজন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কে এম আজিজুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET