বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ ফারুক, মুসলিম উদ্দিন ও সিরাজকে আটক করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এমভি প্রিন্স অব বঙ্গতরী নামের কার্গোটিও আটক করে রাবের এই দলটি।
অভিযানের নেতৃত্ব থাকা র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার এএসপি মো. শাহীন বলেন, ভারত থেকে সিমেন্টের ফ্লাইএ্যাসবাহী কার্গো এমভি প্রিন্স অব বঙ্গতরী ঢাকার উদ্দেশে যাছিলো।
ভারত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে সিমেন্টের ফ্লাইএ্যাসবাহী কার্গো এমভি প্রিন্স অব বঙ্গতরী ঢাকার উদ্দেশে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় । এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
Please follow and like us:








