৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৬, ০৩:১৩ | 629 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি,) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন বাগেরহাট ড্যাবের সাবেক সভাপতি ডা. এস এম লুতফুল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান।

রোকেয়া বেগম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম,  ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান (দীপু), ড্যাবের উপদেষ্টা ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. এনামুল হক এবং খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম সমদ্দার,বাগেরহাট সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. এস এম শাহনেওয়াজ।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক ও মানবিক নেতা। তার আদর্শ অনুসরণ করে জনগণের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এ ধরনের মানবিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন এলাকার অভিজ্ঞ চিকিৎসকরা সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET