বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে স্বাধীনতা উদ্যানে জেলা বিএন পির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু।
ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মনিরুল হক ফারাজি, মনিরুল ইসলাম খান, সৈয়দ নাসির আহমেদ মালেক, শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, এসকেন্দার হোসেন, মাহবুবুর রহমান টুটুল, শেখ তৌহিদুল ইসলাম, ইফতেখার আহমেদ পলাশ, আহসান হাবিব ঠান্ডা, সাহিদা আক্তার, নার্গিস আক্তার লুনাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বাধীনতা উদ্যানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার বেশ কয়েকজন কোরআনের হাফেজ দুপুর থেকেই কয়েকবার পবিত্র কোরআন খতম দেয়। বেলা তিনটায় শুরু হাওয়া আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।








