১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাটে মাদ্রাসা পরীক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫




বাগেরহাটে মাদ্রাসা পরীক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২০, ২১:২৪ | 1088 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা হাবেলী সালেহীয়া ইসলামীয়া দাখিল মদ্রাসার পরীক্ষার্থীদের ওপর হামলা করেছে স্থানীয় বখাটেরা। শনিবার দুপুরে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে, মেয়ে শিক্ষার্থীদের যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। হামলার শিকার পরীক্ষার্থীরা হলেন, মাদরাসার শিক্ষার্থী মূসা হাসান, সাইফুলসহ তিনজন ছাত্রী। সকলের বাড়ি সদর উপজেলার বাগমারা ও সাবেকডাঙ্গা গ্রামে।

 

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রনবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠী সাইফুল গাড়ি থেকে নামে। এ সময় দড়িতালুক গ্রামের আরিফসহ ৮/১০ জন বখাটে মেয়েদের ইঙ্গিত করে কুরুচিপূর্ণ মন্তব্য করে। বাধা দিলে মারপিট করে জখম পরীক্ষার্থীদের।

 

মাদরাসা ব্যবস্থাপনা কিমিটির সভাপতি রুহুল আমিন হাওলাদার বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। মামলার প্রস্তুতি চলছে। পরীক্ষার্থীরা হাসপাতালের চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET