৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৬, ২০:৪৯ | 640 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে মোঃ সুমন পাইক এবং সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোঃ আবুল হাসানকে স্বপদে বহাল রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদল।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে শহরের নূর মসজিদ মোড়ে অবস্থিত যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম, শহিদুল তরফদার, তৈহিদুল ইসলাম, জাবির শেখ, জাহাঙ্গীর শেখ, হায়ুল মীর, মোঃ খোকন, আরিফুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ জুয়েলসহ বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আবুল হাসানকে দায়িত্বে বহাল রাখায় সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সঠিক সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে সুমন পাইক ও মোঃ আবুল হাসানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET