, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 




বাগেরহাটে যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৪, ২০:১৯ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের সমন্বয়ে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভা উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে জেলা যুবদলের দলীয় কার্যালয় ( নূর মসজিদ মোড়ে) অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ। ১৬ই অক্টোবর বিকেলে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুবদল নেতা মোঃ জাকারিয়া মিলন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, মল্লিক জিয়াউল  হক, আবুল হাসান, মহিদুল ইসলাম, মুরাদ চৌধুরী, ডাকুয়া অলিউর রহমান, সুমন পাইক, আল আমিন খান, আলমগীর কবির বাচ্চু, মোল্লা মাসুদ আলমসহ জেলার ১২ টি ইউনিটের যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও  সদস্য সচিব বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET