১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত




বাগেরহাটে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২৫, ০২:১০ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড ইউনিয়নের আওয়ামী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনকারী রেজাউল হাওলাদারের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে ছোট সন্ন্যাসীর কালীমন্দিরে এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, রেজাউল হাওলাদার স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামীলীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও মারধর করেছে। তার পেশা ছিল মাদকের ব্যবসা। তাছাড়া কারণে-অকারণে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চালাতো। স্বৈরাচারের পতন হলেও রেজাউল হাওলাদারের অপকর্ম থেমে নেই। এখনো এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে এই চিহ্নিত সন্ত্রাসী তার অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সে তার নিজের প্রভাব খাটিয়ে হিন্দু এলাকার পরিবেশ নষ্ট করছে। আগে তার বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না কারো। এখনো সে তার অপরাধ মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। তার অত্যাচারে হিন্দু এলাকার সবাই অতিষ্ঠ হয়ে গেছে। তদন্ত-পূর্বক রেজাউল হাওলাদার এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন মল্লিকের বেড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি’র  সভাপতি অপূর্ব লাল মন্ডল, সাধারণ সম্পাদক  সুজিত হালদার, ব্যবসায়ী সুশান্ত হালদার, ঝুঙ্কু রানী হালদার, সৈকত মল্লিক, শান্তি রানী হালদার, বিকাশ চন্দ্র মন্ডল, পার্থ হালদার, নিরঞ্জন মন্ডল, রিপন মন্ডল, পিনক হালদারসহ সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET