১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুটুল




বাগেরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুটুল

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২৫, ১৯:৪৭ | 670 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুটুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মোশারফ হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল দাস, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, নকিব সিরাজুল হক, ইয়ামিন আলী, মোঃ লিটন, মোল্লা মাসুদুল হক, আজাদুল হক, আরিফুল ইসলাম, ফকির হাসান আলী, শেখ সোহান, আব্দুল্লাহ আল ইমরান, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল,  প্রমুখ।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান টুটুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। মানুষের দুঃসময়, দুর্যোগ ও প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবো। সাংবাদিকরাই সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা আরও ভালোভাবে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো।”

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করতে চান তিনি। উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ০৭টি পদে ২৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET