৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে সেলাই মেশিন ও বৃত্তি প্রদান করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা




বাগেরহাটে সেলাই মেশিন ও বৃত্তি প্রদান করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২৫, ১৯:৩৬ | 642 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে সেলাই মেশিন ও বৃত্তি প্রদান করেছেন মহিলা দলনেত্রী বিশিষ্ট ব্যবসায়ী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। বাগেরহাট জেলা সদরের ষাট গম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি নেত্রী মনিরা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মো. মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিরিনা বেগম, জাসাস বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, বিএনপি নেতা অ্যাড. শিকদার ইমরান হোসেন ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবান কমিটির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, শেখ আবু হানিফ শানু, মহিলা নেত্রী অ্যাডভোকেট শিরিনা বেগম, রোজি সুলতানা প্রমূখ।  সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলের সঞ্চালনায় এ সময় বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হবে। জনগণের অধিকার ফেরানোই বিএনপির প্রধান লক্ষ্য—যা বাস্তবে রূপ দিতে দরকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে এখনই মাঠে নামতে হবে। জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় কাজ। সমাবেশ শেষে বিশিষ্ট ব্যবসায়ী ও মহিলা দলনেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা অতিথিদের সাথে নিয়ে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET