, , ,

শিরোনামঃ-




বাগেরহাটে স্বাধীনতা দিবস উদযাপন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৪, ২০:১৭ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ  সূচনা হয়েছে বাগেরহাটে। দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল সাড়ে ৬টায় বাগেরহাট শহরের দশানী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বাগেরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতি ও সামাজিক সংগঠন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিবাদন ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। এছাড়া দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে পালিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাগেরহাট-খুলনা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা  আত্তার বানু লুচি, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ্বাস।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ অনেকে। দিনটি উদযাপন উপলক্ষে জেলার প্রত্যেকটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET