২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন




বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৫, ২০:৪৪ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি সর্দার লিয়াকত আলী। শ্রমিক নেতা আবুল কাশেম সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রতিবাদে মূলত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সর্দার লিয়াকত আলী বলেন, বাগেরহাট বাস মালিক সমিতির নির্বাচন যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় শ্রম পরিচালক খুলনা বিভাগ সহ স্থানীয় প্রশাসন, সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দুই মাস পর জনৈক মোফাজ্জল হোসেন এর স্বাক্ষর জালপূর্বক একটি অভিযোগ খুলনা বিভাগের শ্রম অধিদপ্তরের পরিচালক বরাবর কে বা কাহারা প্রদান করে। বিষয়টি জানাজানি হলে বাস মালিক মোফাজ্জেল হোসেন শ্রম দপ্তর বরাবর ভুয়া অভিযোগের বিষয়ে লিখিত প্রতিবাদ জানান।

তিনি না আরো বলেন, শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ৬১৮) এর কমিটি সম্পর্কে বিতর্ক থাকায় স্থানীয় প্রশাসন কর্তৃক বিষয়টি আইনগতভাবে সমাধান না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। নাম সর্বস্ব শ্রমিক সংগঠনের নেতারা বাস টার্মিনালে আসিয়া লুটপাট ভাঙচুর সাধারণ মালিক ও শ্রমিকদের মধ্যে ত্রাস সৃষ্টি করিয়া আইন শৃঙ্খলা ভঙ্গ করিতে পারে। কোন পক্ষই যাতে বাস টার্মিনালে শান্তি শৃঙ্খলা ভঙ্গসহ জানমালের ক্ষতিসাধন করিতে না পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান বাস মালিক সমিতির সভাপতি সর্দার লিয়াকত আলী।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহজাহান মিনা, জিয়াউদ্দিন জিয়াম, মিনা মতিয়ার রহমান, আব্দুল খালেক মোড়ল, সরদার জসিমসহ বাস মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET