বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের মাতা সখিনা বেগম (৯৫) এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১২:০০ টায় বাগেরহাটের রামপাল উপজেলার বরদিয়া এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর আপন ভ্রাতা বিএনপি নেতা শেখ ফিরোজুল কবির, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, ছাত্রনেতা আরিফুল ইসলাম সহ স্থানীয় বাসিন্দারা।
২৬ অক্টোবর রাত সাড়ে বারোটায় লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের মাতা সখিনা বেগম বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। ঐদিন বেলা ১১ টায় বরদিয়া স্কুল মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ছাড়াও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা জানাজার নামাজে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ সাবেক এমপি শেখ মুজিবুর রহমান বলেন, আমরা যতদূর জেনেছি, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এর মা সখিনা বেগম অত্যন্ত পরহেজগার ও পরোপকারী ছিলেন। আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।










