, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট সায়েড়া লক্ষ্মীখালী স্কুলে ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন 




বাগেরহাট সায়েড়া লক্ষ্মীখালী স্কুলে ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৫, ১৮:৫৬ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা সদরের সায়েড়া লক্ষীখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষীখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তনয় কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথী মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। এ সময় তিনি বলেন প্রিয় নবীকে তৎকালীন সময়ে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। তিনি ছিলেন সকলের বিশ্বস্ত। তিনি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, উত্তম চরিত্র গঠনে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে হযরত মুহামমদ (সাঃ) সম্বন্ধে জানতে হবে। তিনি সমাজ ও রাষ্ট্র গঠনে অনেক নির্দেশনা দিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। তার দেওয়া অমর বাণী রয়েছে “শিক্ষা গ্রহণ করতে হলে চীন দেশেও যেতে হবে”। সে লক্ষ্যে সবাইকে শিক্ষা লাভ করে চরিত্র ও জাতি গঠনের আহ্বান জানান প্রধান অতিথি ফকির তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, মোহাম্মাৎ সালমা খানম, শেখ আতিয়ার রহমান, ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক সদস্য নিরন্জন মন্ডল, কাজী শাকিল তারিক, জিয়াদ আলী খোকন, শেখ রবিউল ইসলাম বিরেশ্বর মন্ডল গৌর পদ পাল, সুদন মন্ডল, মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET