১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাবলু ও রুহুল বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন




বাবলু ও রুহুল বাহিনীর তান্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৫, ২১:২১ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বাবলু ও রুহুল বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি নেতা শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালে বিষ্ণুপুর ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করলে সাবেক এমপি শেখ হেলালের একান্ত সহকারী সন্ত্রাসী ফিরোজ বাহিনীর প্রধান শেখ রেজাউল করিম মারপিট করে বিজয় ছিনিয়ে নেয়। সেসময় মোস্তাফিজুর রহমানের অপর দুই ভাই যুবদল নেতা মোল্লা মোতাহার হোসেন ও মোল্লা শহীদুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
সেই থেকে রেজাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেন লাভলু এলাকায় চাঁদাবাজি ঘের দখল সরকারি গাছ কাটা সহ নানা রকম অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে আসছিল। তারাই গত ৬ জানুয়ারি ঢাল সড়কি রামদা সহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সরকারি পিসি কলেজের সাবেক জিএস পাইক শামসুল আলমকে কুলাদাইড় গ্রামের ভিআইপি মোড়ে হামলা চালিয়ে আহত করে। একই বাহিনী গত ৮ জানুয়ারি বিকেলে ইউনিয়ন যুবদলের সম্পাদক প্রার্থী মোল্লা মামুনকে পিটিয়ে আহত করে।
পরবর্তীতে জানা যায় ওই ঘটনায় মোস্তাফিজুর রহমানকে হুকুমের আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরা নতুন করে বাবলু ও রুহুল বাহিনী নামে বিষ্ণুপুর এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET