২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিএনপি’র উদ্যোগে চুকনগর গণহত্যা দিবস পালিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ২০ ২০২৩, ১৮:৩৯ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের নেতৃত্বে চুকনগর গণহত্যা দিবস পালন করেছে স্থানীয় বিএনপি। শনিবার ২০ মে চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে খুলনা জেলা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের নেতৃত্বে সকাল ১১টায় গণহত্যা-৭১ স্মৃতি বধ্যভুমিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নওশের আলী, আবুল কাশেম মোল্যা, জহুরুল হক আকুঞ্জি, হাবিবুর রহমান হবি, প্রভাষক মনিরুল হক, প্রভাষক জাহিদুর রহমান রাজু, মাহবুব আলম, আমিনুর রহমান, সরদার দৌলত হোসেন, গাজী রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হালিম শেখ, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, মহিদুল ইসলাম, বি এম শফি, মোহন গাজী, নাজমুল গোলদার, ইব্রাহিম বিশ্বাস প্রমুখ।
পুস্পমাল্য অর্পণ শেষে বধ্যভুমি চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ডাঃ গাজী আব্দুল হক বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধিনতার ঘোষক। তাই তার দল যখনই ক্ষমতায় এসেছে তখনই মুক্তিযোদ্ধাদের জন্যে কাজ করেছে। বিগত বিএনপি সরকারের আমলে দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় গঠিত হয়েছে। এই চুকনগরে ১৯৭১ সালের ২০ মে গণহত্যায় নিহতদের স্মরনে রাখার জন্যেই ২০০৫ সালে চুকনগরে বধ্যভুমি নির্মিত হয়। তিনি স্মৃতিস্তম্ভকে আরও বর্ধিত করন সহ চুকনগর গণহত্যা দিবসকে জাতীয় গুহত্যা দিবস ঘোষণা করার জন্যে দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET