১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ




বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ

খোরশেদ আলম চৌধুরী

আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৫, ২১:১৪ | 644 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে নাঙ্গলকোট উপজেলা এবং  পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার সন্ধায় নাঙ্গলকোট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে।
‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান ।
‎একই দাবীতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিদিন লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রেখেছে উভয় উপজেলার নেতাকর্মী বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET