, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি উন্নয়নের ও মানুষের কল্যানে রাজনীতি করে” আব্দুল মান্নান তালুকদার




বিএনপি উন্নয়নের ও মানুষের কল্যানে রাজনীতি করে” আব্দুল মান্নান তালুকদার

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০২৪, ০২:৫০ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্যাসিষ্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগ আর মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না, মাথা চারা দিলেই আপনারা প্রতিহত করুন। বিএনপি উন্নয়নের রাজনীতি করে, মানুষের কল্যানে রাজনীতি করে।
স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তাড়াশ উপজেলায় বিএনপি’র প্রথম জন সভায় এ সব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি রায়গঞ্জ-তাড়াশ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদার। গত মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেলে বারুহাঁস ইউনিয়ন বিএনপি’র আয়োজনে বিনোদনপুর ঈদগাহ ময়দানে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
বারুহাঁস ইউনিয়ন বিএনপি’র সভাপতি  মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলী, সহ-সভাপতি বেনজির আহমেদ শফি, সাধারণ সম্পাদক ও প্রধান বক্তা অধ্যাপক এটিএম আমিনুর রহমান টুটুল, জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক প্রভাষক সাইদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম , যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক মোঃ রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহবায়ক  মোঃ শুকুর মির্জা, ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবাযক হাসান খান, সদস্য সচিব হাসান মির্জা প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET