৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ




বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুন ২৭ ২০২৫, ০৪:২৯ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎বিক্ষোভ মিছিলটি মাহিনী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মাহিনী ও শান্তির বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  গিয়ে শেষ করে।
‎বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির মজুমদার, সদস্য সচিব মোহাম্মদ ইসরাফিল সোহাগ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর আহমদ আপন।
‎এসময় উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জিয়াউল হক, ওবায়দুল হক মোল্লা, জসিম উদ্দিন মোল্লা, মোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন মজুমদার, মহিন উদ্দিন, শরীফ উদ্দিন বাহাদুর, মাসুদুর রহমান, ইউনিয়ন যুবদল সদস্য মিজানুর রহমান, নূর ইসলাম, সাইফুদ্দিন হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ, আরমান মোক্তাদির, সুজন, আব্দুল কাহ্হার, শাখাওয়াত, আব্বাস উদ্দিন, হাসান, শাওন, ফয়সাল, রায়হান, সাইফুল, রাশেদ, ইলিয়াস প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET