২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন যুবদলের বিক্ষোভ




বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন যুবদলের বিক্ষোভ

সাফায়েত উল্লাহ মিয়াজী, ভিক্টোরিয়া কলেজ করেসপন্ডেন্ট,কুমিল্লা।

আপডেট টাইম : জুন ২৭ ২০২৫, ২৩:২৫ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে শুক্রবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎বিক্ষোভ মিছিলটি আনন্দ বাজার থেকে শুরু হয়ে আনন্দ বাজার ও সিজিয়ারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিজিয়ারা উত্তর বাজার লুৎফুর কবির মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ মিয়া, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক প্রচার সম্পাদক ওবায়দুল হক এবু, ঢালুয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব কামাল মুন্সি।
‎এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক আইয়ুব নবী, রাশেদুল ইসলাম ভূঁইয়া, মুরাদ, আব্দুল হামিদ, মোহাম্মদ কামরুল হাসান, সদস্য ওমর ফারুক, মহিন, আব্দুল হক, মিরু, সৈকত, রিয়াদ, এয়াছিন প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET