১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০১৯, ০২:০৭ | 888 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ এবং তাঁর পত্নী রাশিদা খানম দেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ সোমবার বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে বঙ্গভবনের সবুজ চত্বরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ উপলক্ষে আজ বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গভবনের সবুজ চত্বরে কয়েক হাজার অতিথি উপস্থিত হন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর রাষ্ট্রপতি এম আবদুল হামিদ তাঁর পত্নী রাশিদা খানম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে একটি কেক কাটেন ও বেলুন ওড়ান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা, ১৬ ডিসেম্বর। ছবি: পিআইডিরাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা, ১৬ ডিসেম্বর। ছবি: পিআইডিঅনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংসদ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অনুষ্ঠানে যোগ দেন।

এ ছাড়া অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী, তিন বাহিনীর প্রধানেরা, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট নাগরিকেরাও যোগ দেন।

অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঢাকা, ১৬ ডিসেম্বর। ছবি: পিআইডিঅতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঢাকা, ১৬ ডিসেম্বর। ছবি: পিআইডিঅনুষ্ঠানে শাহীন সামাদ, তিমির নন্দী, ফাহমিদা নবী, আবু বক্কর সিদ্দিকসহ দেশের বিশিষ্ট সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এ ছাড়া একদল শিশুশিল্পী ও একটি ব্যান্ড সংগীত দলও সংগীত পরিবেশন করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET