যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নে অধিকতর নাগরিকদের অংশগ্রহণে ইউনিয়নের ১নং তেঘরী ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা বৃহস্পতিবার সকালে তেঘরী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য হাসিয়ার রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইসোয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সরফরাজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, আওয়ামী লীগনেতা শফিকুল ইসলাম, তেঘরী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ হাবিবুল্লাহ ও সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান। ওয়ার্ড সভায় ১নং তেঘরী ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।









