২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিদ্যুতের দাবিতে গোলাপগঞ্জে রাস্তা অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনবাহিনী




বিদ্যুতের দাবিতে গোলাপগঞ্জে রাস্তা অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনবাহিনী

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২৬, ২৩:৪১ | 621 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে অতিরিক্ত লোডশেডিং নামের যাতাকলে দিনে রাতের প্রায় ১৬/১৭ ঘন্টাই বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বিভিন্ন এলাকা। এসএসসি পরীক্ষার্থীরা অন্ধকারের আলোতে লেখাপড়া কোনমতে চালিয়ে গেলে বাসা বাড়িতে পানি সংকটে হিমশিম খাচ্ছেন উপজেলাবাসী।

এ পরিস্থিতিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে উঠে উপজেরাবাসী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। এ সময় সিলেট – জকিগঞ্জ বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দ্রুতই যানজট দীর্ঘ আকার ধারণ করে।

অবরোধকালে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। অবরোধকারীদের সরালে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET