চলতি মাসের বেতন আটকে দেওয়া ও বিনা নোটিশে চাকরি থেকে সরাসরি অব্যাহতি প্রদানের অভিযোগ উঠেছে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রি লিমিটেড সিরাজগঞ্জের টি.এস.এম মোঃ বকুল ও আর. এস .এম আইয়ুব আলীর বিরুদ্ধে।
এ ব্যাপারে সেলস রিপ্রেসেন্টেটিভ শরিফুল ইসলাম ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক বরাবর ৭ জুন একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সেলস রিপ্রেসেন্টেটিভ শরিফুল ইসলামকে ৩ এপ্রিল ঢাকা আজিমপুর অফিস থেকে নিয়োগ প্রদান করে যাহার এম এস ডি কোড নং ২৬৪৬ এবং এপ্রিল মাসের ১৮ দিন কার্য সম্পন্নর বেতনও উত্তোলন করেন। মে মাসে ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রি লিমিটেড সিরাজগঞ্জের টি.এস.এম মোঃ বকুল ও আর. এস .এম আইয়ুব আলী অসাধু উপায়ে আন্ডার রেট করে মালামাল বিক্রি করতে বলে এবং একপর্যায়ে টি.এস.এম মোঃ বকুল সাথে উপস্থিত থেকে জোর করে ২৫ মে সীমান্ত বাজার মার্কেট ২৭ মে জামতল বাজার মার্কেট ও ২৯ মে সিরাজগঞ্জ সদর মার্কেটে আন্ডার রেট করে মালামাল বিক্রয় করে। সেলস রিপ্রেসেন্টেটিভ শরিফুল ইসলাম আন্ডার রেট করে মালামাল বিক্রি করবেন না বলে প্রতিবাদ জানালে মে মাসের বেতন বন্ধ সহ বিনা নোটিশে চাকরি থেকে অবহতি প্রদান করেন।
সেলস রিপ্রেসেন্টেটিভ শরিফুল ইসলাম
কান্না জড়িত কন্ঠে বলেন, চাকুরীটি পেয়ে আমার পরিবার ভালোই চলছিল হঠাৎ করে কোন অপরাধ ছাড়াই দুই কর্মকর্তার রোশানলে পড়তে হলো আমাকে। চাকরি থেকে অব্যাহতি প্রদানের কোন কারণ বা এক মাস আগে নোটিশ করার বিধান থাকলেও আইনের কোন তোয়াক্কা না করেই আমাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করে। সামনে ঈদ এখন কিভাবে আমার পরিবার নিয়ে চলবো।
ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রি লিমিটেড সিরাজগঞ্জের টি.এস.এম মোঃ বকুল বলেন, সেলস রিপ্রেসেন্টেটিভ শরিফুল ইসলামকে কোন প্রকার নোটিশ ছাড়াই চাকরি থেকে অবহতি প্রদান করা হয়েছে। তিনি এতদূর পর্যন্ত যাবে এটা আমাদের জানা ছিল না। তবে সবার সাথে আলোচনা করে তার চাকুরীটি ফেরত দেওয়া যায় কিনা পরে জানাবো।









